কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন-কর্মসংস্থানে মতবিনিময়

কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সবার জন্য যথোপযুক্ত চাকরি ও মাথাপিছু রেমিটেন্স সৃজনের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং প্রশাসনের মধ্যে মত বিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের  সভাকক্ষে এই মত বিনিময় চলে।  
 
সরকারের ২৩টি মন্ত্রণালয়ের ২৭টি বিভাগ ও অধিদপ্তর কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার গৃহীত এক্সপোর্ট প্রোসেসিং জোন, ইকোনমিক জোন, ন্যাশনাল সার্ভিস, মেগা প্রকল্পসহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। বেসরকারি পর্যায়েও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। সরকারের দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্যে জাতীয় উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি) গঠন করা হয়েছে। 
 
বাংলাদেশে মোট জনসংখ্যার ৭ কোটি ৯৯ লাখ হল শ্রমশক্তি রয়েছে। যা বছরে ২ দশমিক ২  হারে বৃদ্ধি পেয়ে ১৭ লাখ নতুন শ্রমশক্তি বাজারে প্রবেশ করছে। দেশের বিরাট এই জনশক্তির ৮০ শতাংশ এখনও প্রশিক্ষণবিহীন এবং ২০ শতাংশ প্রশিক্ষিত লোক কিন্তু তাদের যথাযথ দক্ষতা নেই। এর মধ্যে কেবলমাত্র ২ শতাংশ NTVQF এর লেভেল অনুযায়ী দক্ষ।
 
বাংলাদেশে প্রতিবছর প্রায় ১২ লাখ জনশক্তিকে বিভিন্ন সরকারি-বেসরকারি দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের বড় সমন্বয়হীনতা রয়েছে এর ফলে যুব বেকারত্ব ও আংশিক বেকারত্ব বেড়ে চলেছে। বাংলাদেশে বর্তমানে যুব বেকারত্বের হার ৯ দশমিক ২ শতাংশ এবং আংশিক বেকারত্বের হার ১৮ দশমিক ৭ শতাংশ। মাথাপিছু রেমিটেন্স বৃদ্ধি ও সকলের জন্য যথোপযুক্ত কর্মসংস্থান সৃজনের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প ও প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপন করা প্রয়োজন। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এ বিষয়সমূহ যেন সুষ্ঠু ও সূচারুরূপে সমন্বয় ও ত্বরান্বিত করা যায় সে বিষয়ে এটুআই প্রোগ্রাম এনএসডিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে। 
 
এটুআই প্রোগ্রাম  ৪টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করে একটি কৌশলগত কাঠামো সভায় উপস্থাপন করে। 
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. আবুল কালাম আজাদ, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় এছাড়া আলোচনায় অংশ নেন কবির বিন আনোয়ার, মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম, আনীর চৌধুরী, পলিসি অ্যাডভাইজার, এটুআই প্রোগ্রাম, এ বি এম খোরশেদ আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল ও বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা।