শিগগিরই আসছে আমরা কোম্পানিজের স্মার্টফোন ‘উই’

দেশের বাজারে নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান আমরা কোম্পানিজের। ‘উই’ ব্র্যান্ড নাম দিয়ে শিগগিরই দেশে পাঁচটি মডেলের স্মার্টফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। আর এরই অংশ হিসেবে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলে ডিলারদের নিয়ে সম্মেলন করেছে সংশ্লিষ্টরা।

৮ ও ৯ ফেব্রুয়ারি ‘ডিলার মিট’ শিরোনামের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে ৭৮জন ডিলার অংশ নেন।

‘আমরা’ কোম্পানিজের চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ এবং সিইও ইন্তেখাব মাহমুদ ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন।