গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে কোম্পানির তরফ থেকে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার দেয়া হয়েছে। এই শেয়ার পাওয়ায় তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেতনভোগীতে পরিণত হয়েছেন।
সার্চ ইঞ্জিন গুগলের অভিভাবক কোম্পানি হিসেবে অ্যালফাবেট গঠন করার পর গুগলের সিইও করা হয় সুন্দর পিচাইকে। গত ৩ ফেব্রুয়ারি সুন্দর পিচাইকে অ্যালফাবেটের ২৭৩,৩২৮টি শেয়ার দিয়ে পুরস্কৃত করা হয় যার মূল্য প্রায় ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার। আগামী তিন বছর ধরে পর্যায়ক্রমে এসব শেয়ারের নিয়ন্ত্রণ পাবেন সুন্দর পিচাই।
১৯৯৮ সালে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করার পর থেকে যথাক্রমে ৩৪ দশমিক ৬ ও ৩৩ দশমিক ৯ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। সূত্র: বিবিসি