শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সকল ক্ষেত্রে বিজ্ঞানের সুফল ভোগ করছি। বিজ্ঞানের সুফলের কারণে পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়।
মঙ্গলবার ময়মনসিংহ জিমনেশিয়ামে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অাহ্বান জানান। জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় এ মেলা শুরু হয়েছে।
মেলা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইসিটি অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় ৪০টি স্টল অংশ নেয়।
আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সকল ক্ষেত্রে বিজ্ঞানের সুফল ভোগ করছি। বিজ্ঞানের সুফলের কারণে পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।