তাইওয়ানে ভূমিকম্প দুর্গতদের পাশে জাপান

 
তাইওয়ানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে জাপান। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়াশিদা সুগা সাংবাদিকদের এ তথ্য জানান। সেইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি জাপানের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী শিনজো আবে।
 
সুগা বলেন, তাইওয়ান আমাদের প্রতিবেশী বন্ধু। তাদের ওপর যে প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে তা সত্যিই মর্মান্তিক। ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য সরকার ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে। এই অর্থ তাইওয়ানের রেডক্রসসহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের দেয়া হবে। তাদের দুঃখ-দুর্দশায় জাপান সবসময় বন্ধু হিসেবে কাজ করবে।
 
তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ১২০ জন এখনো নিখোঁজ রয়েছেন।