দামেস্কে গাড়ি বোমা হামলা: নিহত ৮

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।
 
প্রাথমিকভাবে অন্তত আট জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
নিহতের সংখ্যা উল্লেখ না করে বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার মাসকেন বারজেহ জেলায় সবজি বাজারের পাশে 'সন্ত্রাসবাদী গাড়ি বোমা হামলায়' অন্তত আট জন আহত হয়েছেন।
 
বাজারটির পাশেই পুলিশ কর্মকর্তাদের একটি ক্লাব ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, হামলাকারী গাড়িটিকে ক্লাবের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে নিরপাত্তারক্ষীদের বাধার মুখে বাজারের পাশেই বিস্ফোরণ ঘটানো হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা