সিয়েচেন থেকে ৬ দিন পর ‍উদ্ধারকৃত ভারতীয় সেনা কোমায়

সিয়েচেনে তুষারচাপা থেকে ছয়দিন পরে উদ্ধারকৃত ভারতীয় সেনা কোমায় রয়েছেন। হানামানথাপ্পা নামে ঐ ল্যান্স নায়েক তুষারের ২৫ ফুট নিচে চাপা পড়েছিলেন। বর্তমানে তিনি দিল্লি হাসপাতালে চিকিৎসাধীন।
 
সোমবারই একটি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। ছয়দিন আগে সিয়াচেন হিমবাহের একটি ধসের নীচে চাপা পড়েছিলেন ভারতীয় সৈনিক হানামানথাপ্পা।
 
ছয় হাজার মিটার উপরে, অন্তত আট মিটার গভীর তুষারে নীচে আরো নয়জন সৈনিকের সঙ্গে তিনিও চাপা পড়েন। অন্যরা সবাই মারা গেছেন। তবে ল্যান্স নায়েক হানামানথাপ্পা জীবিত রয়েছেন বলে নিশ্চিত হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এনডিটিভি
 
 
বুধবার হঠাৎ নেমে আসা ধসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই চৌকিটি পুরোপুরি তুষারের নিচে চলে যায়। এরপরই ভারতীয় সেনাবাহিনী আর বিমান বাহিনী সৈনিকদের সন্ধানে ‘লাইন অব কন্ট্রোলের’ কাছাকাছি অভিযান শুরু করে। কিন্তু সেনাবাহিনী তখন জানিয়েছেন, সেখানে কাউকে জীবিত উদ্ধারের আশা খুবই কম।

এমনকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইটবার্তায় সৈনিকদের জন্য শোক প্রকাশ করেছিলেন।