দিন দিন পৃথিবীব্যাপী স্থাবর সম্পত্তির দাম বাড়লেও দক্ষিণ লন্ডনের একটি বাড়ির গগনচুম্বী দাম মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লন্ডনে ৮০০ বর্গফুটের একটি বাড়ির দাম হাঁকানো হয়েছে আট লক্ষ পাউন্ড বাংলাদেশি টাকায় যা নয় কোটি টাকারও বেশি।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দক্ষিণ লন্ডনের বাড়িটি চওড়ায় মাত্র ১০ ফুট। বাড়িতে দুটি শোয়ার ঘর, একটি হাল ফ্যাশনের বাথরুম, একটি রান্না ঘর, অভ্যর্থনার জন্য যায়গা ও পেছনে একটি বাগান রয়েছে।
IMG0
এত ছোট একটি বাড়ির এমন চড়া দামে তাজ্জব সারা পৃথিবী।