চিকিৎসা বিদ্যার শিক্ষার্থী ইব্রাহীম শিলারের মানব সত্ত্বা নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনার কাব্যিক সমষ্টি ‘পূণর্জন্মের অপেক্ষায়’ একুশে বইমেলায় এসেছে মঙ্গলবার।
সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
এ সময় ছাত্রলীগের সাবেক উপ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক তোফাজ্জেল হক চয়ন ও ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ন ইসলাম সুমন উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ লেখককে উৎসাহিত করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাহিত্যপ্রেমিদের উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধের দর্শন ও জাতির জনকের আদর্শকে লেখালেখির মূল উপাদান হিসেবে নিয়ে আসতে হবে।
‘পূণর্জন্মের অপেক্ষায়’- বইয়ে মোট ৪০টি কবিতা সন্নিবেশিত হয়েছে। কবি ইব্রাহীম শিলার জানান, এ কবিতাগুলো মূলত নাগরিক জীবনের দুঃখ-কষ্ট নিয়ে সাজানো। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। বইমেলায় পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ১৩৭ নং স্টলে।