বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি নেত্রীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাতে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানান, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে স্থান পাবে।