ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামায় ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটেলিয়ন) কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সকাল থেকে এমিরেটস ও টার্কিশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। এছাড়া ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠা-নামা করেনি।