চিলিতে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।
সংস্থাটিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৩ মিনিটে (গ্রিনিচ মান সময় বুধবার রাত ৩৩ মিনিটে) সান্তিয়াগো থেকে ৩২৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এই ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১.৫ কিলোমিটার নিচে।
নৌবাহিনীর পানি ও সমুদ্র অফিস বলেছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।