বউয়ের কারণে বেঁচে গেলেন জ্যাকম্যান

আবার স্কিন ক্যানসারের জন্য চিকিৎসা করালেন হিউ জ্যাকম্যান। ‘উলভারিন’ তারকার এর আগেও একবার নাকে ক্যানসার ধরা পড়েছিল। এবারও নাকেই ধরা পড়ল ক্যানসার।
 
ইনস্টাগ্রামে নাকে ব্যান্ডেজ করা একটি ছবি পোস্ট করে জ্যাকম্যান লিখেছেন, ‘সানস্ক্রিন না লাগালে কী হয়, তার একটা উদাহরণ! দয়া করে, নিয়মিত চেক-আপ করান আর সানস্ক্রিন ব্যবহার করুন।'
 
জ্যাকম্যান তার শরীর-স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন। কিন্তু তার বউ ডেবোরা-লি ফার্নেস আবার সচেতন। আর এই সচেতন বউয়ের কারণে অল্পের জন্য স্কিন ক্যানসার থেকে বাঁচলেন 'প্রেস্টিজ' তারকা।
 
এবার যদি স্ত্রী তাঁকে চেক-আপে না পাঠাতেন, জ্যাকম্যানের যে কী হতো, আফসোস তার ভক্তদের!
 
২০১৩ সালে একই ধরনের বেসাল-সেল ক্যারিনোমার শিকার হয়েছিলেন জ্যাকম্যান।