দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিলেন আরফিন রুমী

 
দ্বিতীয়বারের মতো ঘর ভাঙল সংগীতশিল্পী আরেফিন রুমীর। মঙ্গলবার দিবাগত রাতে নিশ্চিত হওয়া গেছে, দ্বিতীয় স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুননেসাকে ডিভোর্স দিয়েছেন আরফিন রুমি।
 
গত ৩১শে জানুয়ারি সেই ডিভোর্স লেটার যুক্তরাষ্ট্রের ঠিকানায় পাঠানো হয়েছে।একইসঙ্গে মঙ্গলবার রুমির আইনজীবী আবদুর রহিম কামরুননেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
 
কামরুননেসা ছেলে আয়ানসহ গত ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রে তার বাবার সঙ্গে অবস্থান করছিলেন। তবে একটি সূত্র জানিয়েছে, ডিভোর্সের খবর পেয়ে কামরুন্নেসা মঙ্গলবার নিউইয়র্ক থেকে ঢাকা ছুটে গেছেন।
 
ডিভোর্সের কারণ সম্পর্কে রুমি বিভিন্ন মিডিয়াকে জানান, বিয়ের পর থেকে গত আড়াই বছর ধরে কামরুননেসা তাকে ও তার মাকে মানসিক নির্যাতন করে আসছিল। তবুও সংসার টিকিয়ে রাখার জন্য তিনি এতদিন সব সহ্য করেছেন। তাছাড়া কামরুননেসা তার প্রথম স্বামীকে তালাক দিয়ে আমাকে বিয়ে করেছিলো তখন। কিন্তু খবর পেলাম, এবার সে আমেরিকায় গিয়ে আগের স্বামীর সঙ্গে মেলামেশা করছে নিয়মিত। এ ঘটনাটি কামরুন্নেসার পরিবারকেও বারবার জানিয়েছেন রুমি। অথচ কোনও সুরাহা হয়নি। তাই তাকে ডিভোর্স দিতে বাধ্য হন তিনি। ২০১২ সালে আমেরিকায় স্টেজ শো করতে গিয়ে  কামরুননেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর তার প্রেম ও বিয়েতে রূপ নেয়। দ্বিতীয় বিয়ে করার জেরে প্রথম স্ত্রী অনন্যাকে ডিভোর্স এবং এর দায়ে জেল-জরিমানাও ভোগ করতে হয়েছে রুমিকে।