ভারতের ব্যঙ্গালুরুতে একটি স্কুলে চিতা প্রবেশের ঘটনার দুই দিন পরই স্কুলটির পাশে আরো দুটি চিতাকে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় ফের চিতার উপস্থিতি টের পাওয়ার পর সতর্কতা হিসেবে বুধবার স্কুলটি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
স্থানীয় একজন বন কর্মকর্তা বলেন, 'মঙ্গলবার সন্ধ্যায় একটি চিতা স্কুলটির পাশে ঘোরাফেরা করার বিষয়টি আমি নিশ্চিত হয়েছি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন তারা দুটি চিতাকে দেখেছেন।
গত রবিবার ব্যঙ্গালুরুতে একটি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ে। দিনভর চেষ্টার পর চিতাটিকে চেতনানাশক দিতে সক্ষম হয় বন ও পশু কর্মকর্তারা। তার আগেই অবশ্য ছয় জনকে কামড়ে আহত করে চিতাটি। স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজা জানালা শক্ত করে বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।