পুরোনো রসায়নে নতুন করে তারা...

বড়পর্দার সফল পথচলার পাশাপাশি ছোটপর্দাতেও মাঝে মাঝে দেখা মিলছে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের। সারাবছর নাটক ব্যস্ততায় না থাকলেও বিশেষ দিবসে ছোটপর্দায় এখনও দেখা যায় তাকে। ভালোবাসা দিবস উপলক্ষে এবার একটি নাটকে দেখা যাবে মীমকে।
 
নাটকটিতে তার বিপরীতে থাকছেন সজল। অনেকদিন পর জনপ্রিয় এই জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
 

‘প্রেম বিক্রিয়া’ শিরোনামে বিশেষ এই নাটকটি প্রচার হবে আরটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে।