ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার ‘ডেথ রেফারেন্স’ অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, গত ১৭ জানুয়ারি রাজীব হত্যা মামলার বিচারিক আদালতের নথিপত্র হাইকোর্টে আসে। এখন এ মামলার শুনানির জন্য দ্রুত পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে।
২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ শুরুর দশম দিনে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন মামলা করেন।