লেখিকা হচ্ছেন বিদ্যা বালান!

 
মালায়ালাম পরিচালক কামাল দুই বছর আগে বলেছিলেন, মালায়ালাম লেখিকা কমলা দাস বা কমলা সুরাইয়ার উপর একটি বায়োপিক নির্মাণ করতে চান। আর সেখানে কেন্দ্রীয় চরিত্রে বিদ্যা বালানকে পছন্দ করার কথা বলেছিলেন তিনি। এবার বোধহয় সেই চরিত্রের জন্য বিদ্যাকে রাজি করাতে পেরেছেন কামাল। 
 
কামালের উদ্ধৃতি দিয়ে একটি শীর্ষ স্থানীয় পত্রিকা জানিয়েছে, বিদ্যা বালানই হচ্ছেন প্রথন নারী যিনি ‘ইশকিয়া’ ও ‘ডার্টি পিটচার’ ছবিতে নারীদের যৌনতার বিষয়টি কোনো প্রকার অনুতাপ ছাড়াই উপস্থাপন করেছেন।
 
তিনি আরো বলেছেন, বিদ্যা এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত। প্রথম থেকেই এই চরিত্রের জন্য বিদ্যা  পছন্দের তালিকায় ছিল। ছবিটি মালায়ালাম  ও হিন্দি ভাষাতে মুক্তি পাবে।
 
কবি, লেখক ও কলামিস্ট কমলা দাস পরবর্তীতে কমলা সুরাইয়া নামে পরিচিত হন। তিনি নারীদের যৌনতা বিষয়ে লেখালেখি করেছেন। ৬৭ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
 
বর্তমানে বিদ্যা বালান ব্যস্ত থাকায় ছবিটির কাজ চলতি বছরের শেষের দিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। সুজয় ঘোষের ‘কাহানি ২’ ছবিটির কাজ আগামী এপ্রিলের শুরু হবে। এরপর বিদ্যা বাংলা ছবি সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবির হিন্দি রিমেক ছবিতে কাজ করবেন। খবর: ডিএনএ।