১৪ ফেব্রুয়ারি মার্কিন দূতাবাস বন্ধ

 
প্রেসিডেন্ট’স ডে উপলক্ষে আগামী ১৪ই মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐদিন আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
 
প্রেসিডেন্ট’স ডে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।