জাবি আনন্দনের সভাপতি কাব্য, সম্পাদক প্রিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন আনন্দনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পরিসংখান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান কাব্য ও সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের শিক্ষার্থী ঝুমা আক্তার প্রিয়া।
 
বৃহস্পতিবার আনন্দনের দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
 
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সূচনা দাস, সাংগঠনিক সম্পাদক আবু মো. রাকিবুল ইসলাম (রাজু), সাংস্কৃতিক সম্পাদক শিরীন শিলা, অর্থ সম্পাদক মল্লিকা হোসাইন লিজা, দপ্তর সম্পাদক আরিফা তাবাসসুম আনিকা, সহ-দপ্তর সম্পাদক তানজিলা রহমান প্রমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আযওয়াদ রহমান রংগন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওসুন বাশার মালিহা, কার্যকরী সদস্য লামিয়া আরফিন, কনা দে।