ভারতের ব্যাঙ্গালুরুতে চিতাবাঘের ভয়ে এবার শতাধিক স্কুল বন্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া এলাকাবাসীদের ঘর থেকে বের না হওয়ার নির্দশ দেয়া হয়েছে।
গত রবিবার ব্যঙ্গালুরুতে একটি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ে। দিনভর চেষ্টার পর চিতাটিকে চেতনানাশক দিতে সক্ষম হয় বন ও পশু কর্মকর্তারা। তার আগেই অবশ্য ছয় জনকে কামড়ে আহত করে চিতাটি।
এর দুই দিন পরই স্কুলটির পাশে আরো দুটি চিতাকে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যায় ফের চিতার উপস্থিতি টের পাওয়ার পর সতর্কতা হিসেবে বুধবার সেই স্কুলটি বন্ধ রাখে কর্তৃপক্ষ। আর এবার তো ১২৯ টি স্কুল বন্ধ ঘোষণা করলো যার মধ্যে ৫৩টি সরকারি স্কুল।
স্থানীয় এক বন কর্মকর্তা বলেন, 'মঙ্গলবার সন্ধ্যায় একটি চিতা স্কুলটির পাশে ঘোরাফেরা করার বিষয়টি আমি নিশ্চিত হয়েছি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন তারা দুটি চিতাকে দেখেছেন।এরপর বুধবার নল্লুরহলিতে একটি চিতাবাঘকে দেখতে পান একজন নির্মাণ শ্রমিক। বিবিসি