নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে এক শরনার্থী শিবিরে বোকো হারামের সন্ত্রাসী হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ৭০ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৭৮ জন। স্থানীয় সময় বুধবার রাতে এই হামলা চালানো হয়।
 
নাইজেরিয়ার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র আহমেদ সাতোমি আল জাজিরাকে জানিয়েছেন, এই ঘটনায় তৃতীয় একজন নারীকে পুলিশ গ্রেফতার করেছে।
 
গ্রেফতার হওয়া নারীই অন্য দুইজনের হামলার ব্যাপারে তথ্য দেন পুলিশকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই নারীর শরীরেও বোমা ছিলো। তবে শরণার্থী শিবিরে তার মা-বাবা এবং ভাই-বোনরা অবস্থান করতে পারেন; এই শঙ্কা থেকে তিনি তার শরীরের বোমার বিস্ফোরণ ঘটাননি। আল-জাজিরা