এ যেন রুপালি পর্দার কোনো কাহিনী, কিংবা রিপ ভ্যান উইংকেলের গল্প|।সিনেমা কিংবা গল্পের বইকে হার মানিয়ে অবিশ্বাস্য এক ঘটনা ঘটলো কানাডায়। ত্রিশ বছর পর স্মৃতিশক্তি ফিরে পেলেন এডগার লাটুলিপ নামের এক কানাডিয়ান।
এবার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার। শুক্রবার কানাডিয়ান সংবাদমাধ্যমের বরাতে এমনটাই জানায় বিবিসি।
আজ থেকে প্রায় ত্রিশ বছর আগে কানাডার অন্টারিও প্রদেশের হারিয়ে যায় এডগার। সেসময় তার বয়স ছিল ২১। একটি বাসে করে যাওয়ার সময় মাথায় আঘাত পেলে তার স্মৃতিশক্তি হারিয়ে যায় বলে জানায় পুলিশ।
আর এ অবস্থাতেই নায়াগ্রাতে বসবাস করে আসছিলেন তিনি। একটা সময় একজন সমাজকর্মী তাকে খুঁজে পায়। এরপর ডিএনএ টেস্টের মাধ্যম তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।
নায়গ্রার পুলিশ কন্সটেবল বলেন, আমি ১৮ বছর ধরে পুলিশের দায়িত্ব পালন করছি। কিন্তু এমন ঘটনা আমি শুধু টিভিতেই দেখেছি। বাস্তবে এমন ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে খুবই অবাক।
উত্তর আমেরিকার মিসিং পারসন নেটওয়ার্ক জানায়, এডগার লাটুলিপের মানসিক বয়স এখন ১২ বছর। খুব শিগগিরই তাকে তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে।