শান্তিবাগে শিশু বেচার সময় আটক ৪, নবজাতক উদ্ধার

 
শিশু বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শান্তিবাগ থেকে চারজনকে আটক করেছে ব়্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে দুই দিনের এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
 

ব়্যাব সূত্র জানিয়েছে, কেনাবেচার অংশ হিসেবে এক লাখ টাকা লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।