খালেদা জিয়া পাকিস্তানের পক্ষে কাজ করছেন: বাণিজ্যমন্ত্রী

 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলার মানুষ জানে ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। আর পাকিস্তানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে খালেদা জিয়া বলছেন এতো লোক মারা যায়নি। তার ছেলে বিদেশে বসে বঙ্গবন্ধুর সমালোচনা করার ধৃষ্টতা দেখাচ্ছে।’
 
খালেদা জিয়ার ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে বুকে ধারণ করতে হবে।’
 
তিনি বলেন, খালেদা জিয়া ২০১৫ সালে ৫ জানুয়ারি থেকে আন্দোলনের নামে মানুষ পুরিয়ে মেরেছেন, রেহাই পায়নি নারী ও শিশু। এমনকি পুলিশকেও হত্যা করা হয়েছে। ওরা আবার ভোট চাইতে মাঠে আসবে, ওই সময় এর জবাব দিতে জনগণের প্রতি আহবান জানান তিনি।
 

শুক্রবার ভোলার দৌলতখান পৌর এলাকার সদর রোড চত্বর ও বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি নাগরিক সংবর্ধনা ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নদী ভাঙন রোধে ৫৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে স’ানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এলাকার হাজার হাজার মানুষ ব্যান্ড বাজিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়ায় সংবর্ধনাস’ল জনসভায় রূপান্তরিত হয়।