মতলব উত্তর উপজেলার চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বুধবার বিকালে গোসলে গিয়ে পানিতে ডুবে মারা যায়। রাত ৮টায় লাশ উদ্ধার করা হয়।
মাইজকান্দি গ্রামের সোলেমান বেপারী মেয়ে জান্নাতুল স্কুল ছুটির পর দক্ষিণ রামপুর নানার বাড়ীতে যায়। বই খাতা রেখে বিকালে ওয়াপদা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
ইত্তেফাক/আরকেজি