শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা ও গাড়ি ভাঙচুর

আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মহসিন আলি মিঞার আনারস প্রতীকের প্রচার অভিযানের সময় দুই স্থানে দুর্বৃত্তেরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। 

স্বতন্ত্র প্রার্থী মহসিন আলি মিঞা জানান, বুধবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামারহাট এলাকায় তার কর্মী অসকরনী সাহেব (৩০) অটোরিক্সাযোগে মাইকিংয়ে প্রচার অভিযান চালানোর সময় আওয়ামী লীগের নৌকার প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের সমর্থক একদল দুর্বৃত্ত অটোরিক্সার উপর অতর্কিত হামলা চালিয়ে মাইক ভাংচুর করে।

এ সময় আমার কর্মী অসকুরনী সাহেবকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অসকরনী বর্তমানে আংতকের মধ্যে খাসের হাটে অবস্থান করছে। তিনি আরো জানান, একই দিনে বিকাল ৪টার দিকে শিবগঞ্জ বেলা ব্রিজের নিকট আমার সমর্থক ও শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মামুন অর রশিদকে নৌকার প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের সমর্থক শিবগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজন ও দূর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন পাশার ক্যাডাররা শারীরিকভাবে লাঞ্ছিত করে।

আমরা এর প্রতিকার চেয়ে থানায় জানালেও থানা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তবে ছাত্রলীগ দুই নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে নৌকার প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম দুটি অভিযোগ অস্বীকার করে বলেন তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ্রচারে মেতে উঠেছে। মহসিন মিঞার কোন লোকজনের উপর আমার লোকজন কোন হামলা করেনি। বরং দূর্লভপুর এলাাকয় কে বা কারা আমার নৌাকর প্রতীক ছিঁড়ে ফেলেছে। আমরা এব্যাপারে শিবগঞ্জ একটি অভিযোগ দেয়া হয়েছে।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মোহাম্মদ মশিউর রহমান জানান, শ্যামপুরের ঘটনাটি আমাদের অজানা। তবে দূর্লভপুরের ঘটনার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কোন পক্ষই কোন লিখিত অভিযোগ করেন নি। উনারা শুধু মৌখিকভাবে অভিযোগ করেন। লিখিত অভিযোগ চেয়েও দেয়নি।

ইত্তেফাক/আরকেজি