রাজধানীর মিরপুরে মোটরসাইকেলে করে বিকাশের টাকা নিয়ে যাওয়ার সময় গুলি করে টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে মোশাররফ করিম ও আলামীন নামের দুইজন গুরুতর আহত হয়েছেন। মোশাররফের শরীরে ৫টি ও আলামীনের শরীরে ১টি গুলি লেগেছে।
শনিবার বেলা সোয়া ১১ টার দিকে মিরপুর-১৪ নম্বরের স্টাফ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তরা মোশাররফের সঙ্গে থাকা ১০ লাখেরও বেশি টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।