প্রধানমন্ত্রীর ছবি বিকৃতর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অশ্লীল ও কার্টুন করে ইন্টারনেটে ছাড়ার প্রতিবাদে নরসিংদীর শিবপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ ফ্রেরুয়ারি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নরসিংদী জেলা শাখার আয়োজনে শিবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরসিংদী জেলা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জাকারিয়া। নরসিংদী জেলা মানবাধিকার কাউন্সিলের সদস্য ও শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহউদ্দিন খান অরুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান।
 
IMG0
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রকৌশলী মোশারফ হোসেন, নরসিংদী জেলা মানবাধিকার কাউন্সিলের সহ মহিলা বিষয়ক সম্পাদক অর্চনা রানী ঘোষ, সদস্য আমজাদ হোসেন প্রধান, আব্দুল হান্নান মানিক প্রমুখ।
 
সাংবাদিক সম্মেলনে আব্দুল মান্নান জাকারিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্লীল ছবি ও কার্টুন করে ইন্টারনেটে ছেড়েছে সোহবার হোসেন হৃদয়। সে মালয়েশিয়া থেকে এঅপকর্ম করেছে। তার বাড়ী শিবপুর উপজেলার বাড়ৈ আলগী গ্রামে। এতে প্রধান মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।