হিজাব পরা পুতুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

হিজাব পরিহিত বার্বি ডলের ছবি নিয়ে তর্ক-বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে এই ছবি আপলোড করেছিলেন হানিফা এডাম। তার পর থেকে প্রশংসার পাশাপাশি নানা ধরনের হুমকিও পাচ্ছেন তিনি। হানিফা এডাম তার এই হিজাব পরা বার্বির নাম দিয়েছেন ‘হিজারবি’।
 
নাইজেরিয়ার ২৪ বছর বয়সী তরুণী হানিফা ফার্মাকোলজির ছাত্রী। হঠাত্ করেই এই আইডিয়াটা আসে তার মাথায়। হানিফা একজন মুসলিম এবং তিনি নিজেও হিজাব পরেন।
 
‘হিজাব পরা কোন পুতুল আমি কখনো দেখিনি। কোনো কিছু না ভেবেই আমি হিজাব পরা পুতুলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করি। আমি ভাবিনি যে এই ছবি এতোটা সাড়া ফেলে দেবে।’তার ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার এখন তিরিশ হাজার ছাড়িয়ে গেছে।
 
তবে সবাই যে হানিফার এই হিজারবি পছন্দ করেছে তা নয়। নানা রকম ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও টার্গেট হয়েছেন তিনি। ‘অনেকে আমার হিজারবি নিয়ে নানা রকমের বিদ্রুপ করছিল। কেউ কেউ বলছিল এই হিজারবির পোশাকের আড়ালে বোমা লুকোনো আছে।’-বিবিসি