লাভ ফর ঢাকা উপলক্ষে আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় থেকে টিএসসি চত্বর পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রাজধানীকে একটি পরিচ্ছন্ন সুন্দর নগরীতে পরিণত করার লক্ষে লাভ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নগরীকে পরিচ্ছন্ন রাখতে ভালোবাসার বাড়তি পরশ বুলিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।