চলতি মাসের প্রথম দিকেই সোমালিয়ায় একটি বিমানে বিস্ফোরণের কারণে ছিদ্র হয়ে গিয়েছিল। আর সেই ছিদ্র দিয়ে ১৪ হাজার ফুট নিচে পড়ে মারা যান এক বৃদ্ধ। এবার সেই হামলায় দায়ভার স্বীকার করলো জঙ্গি সংগঠন আল-শাবাব।
শনিবার পাঠানো এক বিবৃতিতে তারা জানায়, বিমানে তুরস্ক ও পশ্চিমা গোয়েন্দারই তাদের লক্ষ্য ছিল। তারা পুরো বিমানই ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়।
তবে আবারও হামলা চালিয়ে যাওয়ার কথাও জানায় তারা।
বিমানে উপস্থিত অন্য যাত্রীরা জানিয়েছিলেন, বিস্ফোরণে প্রবীন এক মানুষের গায়ে আগুন লেগে যায় এবং সে পড়ে যায়। ঘটনায় বিমানের ৭৪ জন যাত্রীর মধ্যে দুজন গুরুতরভাবে আহত হয়। সোমালিয়ার উপ রাষ্ট্রদূতও দুর্ঘটনার সময় বিমানে ছিলেন। তাঁর অভিজ্ঞতা, হঠাত্ই তিনি বীভত্স জোরে একটা আওয়াজ শুনতে পান। তবে তিনি সুস্থ রয়েছেন।