‘কৃষ্ণপক্ষ’ বসন্ত সূচনা

 

হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র। আর এ নিয়ে হুমায়ূন ভক্তদের আগ্রহ শুরু থেকেই। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তার সহধর্মীনি মেহের আফরোজ শাওন। গতকাল বলাকা সিনেওয়ার্ল্ডে হয়ে গেল চলচ্চিত্রটি উদ্বোধনী প্রদর্শনী। যেখানে উপস্থিত ছিলেন নির্মাতা মেহের আফরোজ শাওন, চলচ্চিত্রটির পাত্র-পাত্রী রিয়াজ-মাহী, তানিয়া আহমেদ, ফেরদৌস, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে। এই চলচ্চিত্রটির মধ্য দিয়েই চিত্রনায়িকা মাহীর সাহিত্য নির্ভর চলচ্চিত্রে অভিষেক। বাণিজ্যিক চলচ্চিত্রে নিয়মিত মাহী বেশ প্রশংসিতও হয়েছেন এরইমধ্যে। এখন বাকিটা দর্শকদের বিচার। আগামী ২৬ ফেব্রুয়ারি চলচ্চিত্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমা হলে সিনেমাপ্রেমীদের জন্য একযোগে মুক্তি পাবে।