গত কয়েক বছরে সেলফি নিয়ে সারা বিশ্বে বেশ বড় রকমের একটা উন্মাদনা তৈরি হয়েছে। যে কারণে এখন স্মার্টফোন কেনার আগে ব্যবহারকারীরা ফ্রন্ট ক্যামেরাকে গুরুত্ব দেন বেশি। সেজন্য ভালো ফ্রন্ট ক্যামেরার ফোনে আলাদা গুরুত্ব দিয়ে থাকে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।
বর্তমানে বাজারে প্রতিষ্ঠিত নানা ব্র্যান্ডের পাঁচ থেকে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ফোন পাওয়া যায়। কিন্তু এগুলোর আবার দামটা একটু বেশিই হয়ে থাকে। ফলে দ্বারস্থ হতে হয় বিভিন্ন চীনা বা তাইওয়ানি হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের। এক্ষেত্রে আবার ঠকে যাওয়ার ভয় থাকে।
তবে নির্ভয়ে সেলফিপ্রধান ক্যামেরার ফোন কম দামে কিনতে চাইলে নিচের যে কোনো ডিভাইস বেছে নেয়া যেতে পারে। সেলফিপ্রেমী গ্রাহকদের মন জয় করতে এই ডিভাইসগুলো বাজারে আনা হয়েছে, যা গ্রাহক ও বাজার বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে।
এইচটিসি ওয়ান
সেলফি তুলতে এই ফোনটি আপনাকে দেবে মজার অভিজ্ঞতা। এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে রয়েছে এফ২ এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ফলে আশেপাশের সবাইকে নিয়ে সেলফি তোলা যায়। একটি টাইম ওয়াচ ও টাচআপ রয়েছে, যা আপনাকে সময় দেখে সেলফি তুলতে সহায়তা করবে। ফোনটিতে আরও রয়েছে ৫ ইঞ্চি এইচডি স্ক্রিন, ২.৫ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপপড্রাগন ৮০১ প্রসেসর, ২ জিবি র্যাম, অ্যান্ডয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম এবং ১৬/৩২ জিবি স্টোরেজ ও একটি মাইক্রোএসডি স্লট।
অপ্পো ফাইন্ড সেভেন
এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেইস ক্যামেরা মানসম্মত সেলফি উপহার দিবে। এই ফোনটির অনন্য ফিচার হচ্ছে, এটি সুপার জুম মুডের মাধ্যমে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারে। এতে আরও থাকছে ৫.৫ ইঞ্চি কোয়াড এইচডি (২কে) ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৪৪০*২৫৫০ পিক্সেল, ২.৫ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ ও একটি মাইক্রোএসডি স্লট।
IMG0
জিওনি ইলাইফ ই৭ মিনি
জিওনি ইলাইফ ই৭ মিনি-ই একমাত্র ফোন যাতে সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর উপর দিকে থাকা ক্যামেরাটি সামনে পিছনে ঘোরানো যায়। ফলে উভয় দিক থেকেই ছবি তোলা যায়। স্মার্টফোনটিতে আরও রয়েছে ১.৭ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক এমটিকে৬৫৯২ প্রসেসর, এক গিগাবাইট র্যাম ও ১৬ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড জেলিবিন।
মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট
এই স্মার্টফোনটির ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ও ভিডিও তোলার জন্য চমৎকার। ফোনটিতে আরও রয়েছে ৫ ইঞ্চির ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে, ২ গিগাহার্জ অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর, ২ জিবি র্যাম ও ৩২ জিবি মেমরি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড জেলিবিন।
এইচটিসি ডিজাইর ৮১৬
আপনি যদি এইচটিসির ফ্ল্যাগশিপ ফোন কিনতে না পারেন তবে এই ফোনটি নিতে পারেন। এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উন্নতমানের সেলফি তুলতে সহায়তা করবে। এতে আরও রয়েছে ৭২০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৬ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ৮ জিবি ইন্টারন্যাল মেমরি ও একটি মাইক্রোএসডি স্লট।
IMG1
লেনেভো ভাইভ এক্স
লেনেভো ভাইভ এক্স -এ রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রয়েছে ৫ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লে, ১.৫ গিগাহার্জ মিডিয়াটেক এমটি ৬৫৮৯টি প্রসেসর, ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারন্যাল মেমরি। অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেম চালিত এ স্মার্টফোনের জন্য সম্প্রতি কিটক্যাট আপডেট ছাড়া হয়েছে।
হুয়াওয়ে একসেন্ড জি৬
এই ফোনটির সামনে সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার সময় এটি স্বয়ংক্রিয়ভাবেই মুখের সৌন্দর্য্য বাড়িয়ে দেবে। ফোনটিতে আরও রয়েছে ৪.৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র্যাম ও ৮ জিবি ইন্টারন্যাল মেমোরি।