একসঙ্গে দু’নৌকায় পা ক্যাটরিনার?

ক্যাটরিনা কাইফের প্রেম-জীবনে কী ঘটছে? কার সঙ্গে ডেট করছেন তিনি? রণবীর কাপুরের সঙ্গে কি বিচ্ছেদ পাকাপাকিভাবে হয়েই গিয়েছে? না, সালমান খানের সঙ্গে ফের পুরনো রসায়নে ফিরে যাচ্ছেন?
 
ক্যাটরিনাকে নিয়ে এমন হাজারও গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিটাউনে। দুটি কারণে এই গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। এর মধ্যে একটি হল রাতের আধারে সালমানের সঙ্গে ক্যাটের লং ড্রাইভে যাওয়া। অন্য কারণটা হল রণবীরের সঙ্গে সহজ সম্পর্ক বজায় রাখা।
 
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে, সম্প্রতি শুটিং সেটে গিয়ে ক্যাটরিনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন সালমান। এরপর একটু রাতের দিকে ক্যাটরিনার কাজ শেষ হতেই দু’জনে বেরিয়ে পড়েন লং ড্রাইভে। আর এতেই মাথাচাড়া দেয় ক্যাটের পুরনো প্রেমে ফিরে যাওয়ার গুঞ্জন।
 
অবশ্য এক সময় বিচ্ছেদের পরেও সালমান-ক্যাটের সম্পর্কে তিক্ততা আসেনি। বরং দু’জনই বরাবর শ্রদ্ধাশীল থেকেছেন একে অপরের প্রতি।
 
গুঞ্জন আছে, বিচ্ছেদের জন্য ক্যাটরিনা এবং রণবীরের অভিনীত ‘জগ্গা জাসুস’র শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। তবে সেই শুটিং ফের শুরু হয়েছে। শুটিংয়ের ফাঁকে ক্যাট-রণবীরকে চুটিয়ে গল্পও করতে দেখা গিয়েছে।
 
ক্যাটরিনা যে ব্যক্তিগত জীবনের টানাপড়েনকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতে চান, তা পরিষ্কার। কেননা, শুটিংয়ে তিনি এসেছেন বাউন্সার পরিবৃত হয়ে। এভাবে ক্যাটরিনাকে আগে কখনও দেখা যায়নি।