ইরান ভ্যালেন্টাইন ডে উদযাপনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং কোনো দোকান এই উদযাপনের ব্যবস্থা করলে সেটা অপরাধ বলে গণ্য হবে। ‘ভ্যালেন্টাইন ডে’ উদযাপনের মাধ্যমে ‘পশ্চিমা অপসংস্কৃতি ’ ছড়ানোর বিরুদ্ধে দোকানদের উদ্দেশ্যে শুক্রবার প্রকাশিত একটি সতর্কবার্তায় দেশটির পুলিশ এই কথা বলে।
রাজধানী তেহরানের পুলিশ কফি ও আইসক্রীম দোকানদারদের সতর্ক করেছে ভ্যালেন্টাইন ডের দিন যেন ছেলে মেয়েরা কার্ড বা গিফট তাদের দোকানে আদান প্রদান না করে। বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টান যাজক সেন্ট ভ্যালেন্টাইনের নামে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশসমূহেও এটি জনপ্রিয় হয়ে উঠেছে। সৌদি আরবও এই দিবস উদযাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তবে দুবাইয়ে বেশ জাকজমকের সঙ্গে এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এপি।