জাবিতে নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে শুরু হয়েছে নেপালের ভূমিকম্পের চিত্র প্রদর্শনী। রবিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুরু হয় ৫ দিনব্যাপী এই প্রদর্শনী।
 
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। 
 
অনুষ্ঠানের শুরুতে নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ছবির বর্ণনা দেন বিভাগের অতিথি শিক্ষক স্টিফেন টি. একার্ড।  তিনি বলেন, নেপাল বর্তমানে আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। ভূমিকম্প সহনশীল বাড়ি-ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। নেপালকে গড়ে তোলার ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় সহযোগিতা করছে। 
 
উপাচার্য তার বক্তব্যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে মানুষের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএ মামুন, প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. অসিত বরণ পাল ও জুলকারনাইন উপস্থিত ছিলেন।