স্যামসাং মোবাইল বাংলাদেশ ‘উইন এ কার’ ক্যাম্পেইন-এর মেগা পুরষ্কার ঘোষণা করেছে। বিজয়ী হয়েছেন ময়মনসিংহ জেলার মোমিন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি মেগা পুরষ্কাটি জিতে নেব তা কল্পনাও করিনি। এটি সত্যিই আমার জন্য স্বপ্নের মতো মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি জে২ মোবাইল ব্যবহার করে আমি খুবই আনন্দিত। এখন এ গাড়িটি আমার জীবনকে আরও উপভোগ্য করে তুলবে।’
ক্রেতাদের কেনা মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হয়। এ ক্যাম্পেইনে স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম, গ্রান্ড প্রাইম, এইস নেক্সট২ জে১ এইস, জে২, জে৫, এবং জে৭ ডিভাইসগুলো ক্রেতারা পছন্দমতো মোবাইল কিনে সেডান কার জেতার সুযোগ পেয়েছিলেন। এতে প্রতিদিন একটি স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং ৫০০০ টাকা পর্যন্ত নগদ মুল্য ছাড়েরও সুযোগ ছিলো।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কাম্পেইনে ক্রেতাদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছে স্যামসাং এব। এরই ফলপ্রসুতিতে ক্যাম্পেইনের সময়-সীমা বাড়ানো হয়েছে এবং ক্যাম্পেইনটি শেষে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলো কিনে আরও একটি সেডান কার জেতার সুযোগ পাবেন।