পাইরেটেড বই বিক্রি করায় বইমেলায় দুটি স্টল বন্ধ

পাইরেটেড বই বিক্রি করার অভিযোগে অমর একুশে গ্রন্থমেলা ‘রঙিনফুল’ ও ‘নীলপরী নামে দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। রবিবার সন্ধ্যায় মেলার বাংলা একাডেমি অংশে কপিরাইট টাস্কফোর্সের অভিযান থেকে এই ঘোষণা দেওয়া হয়।
 
টাস্কফোর্সের প্রধান মনজুরুর রহমান জানান, “মোটু পাতলুসহ বিভিন্ন নামে রঙিন ফুল বিদেশি বই পাইরেসি করে বিক্রি করছে। আবার তাদেরই কয়েকটি পাইরেটেড বই ‘নীলপরী’র স্টলে বিক্রি হতে দেখা যায়। এ কারণে দু’টি স্টলকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।”
 
এর আগে নবম দিন মঙ্গলবার পাইরেটেড বই বিক্রির কারণে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ঐক্য প্রকাশনী’র স্টল বন্ধ করা হয়েছিল।