ঢাকা-কলকাতা জাহাজ সার্ভিস ২৯ মার্চ শুরু

নৌপথে ঢাকা থেকে কলকাতা যাওয়ার পথ সুগম হতে চলেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজ এম ভি মধুমতি আগামী ২৯ মার্চ থেকে কলকাতা যাবে। বিআইডব্লিউটিসি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি নির্দেশনায় বিআইডব্লিউটিসি’র নিজস্ব অত্যাধুনিক নৌযান দিয়ে পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা যাত্রীবাহী নৌ সার্ভিস চালু হচ্ছে। আগামী ২৯ মার্চ বিআইডব্লিউটিসির এম ভি মধুমতি নারায়ণগঞ্জের পাগলা মেরি এন্ডারসন থেকে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে ভারতের কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

আরও পড়ুন: ফের হারলেন থেরেসা মে

ঢাকা-কলকাতা কেবিন ভাড়া ফ্যামিলি স্যুট (দুইজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি (যাত্রী প্রতি) ৫ হাজার টাকা, ডিলাক্স শ্রেণি (দুইজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা এবং সুলভ শ্রেণি বা ডেক (যাত্রী প্রতি) ১৫০০ টাকা।

ইত্তেফাক/আরকেজি