বলিউডে সিনেমা ‘সুলতান’ এর শুটিং চলছে পুরোদমে। সিনেমাতে সুলতানের চরিত্রে অভিনয় করছেন সালমান খান। কিন্তু, পর্দায় সালমানের বেগম কে হবেন তা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলে। অবশেষে ঠিক হয় আনুশকা শর্মাকেই দেখা যাবে মিসেস সুলতান হিসেবে। আজ সামনে এল তাদের ফ্রেমবন্দি হওয়ার ফ্রাস্ট লুক।
এ সিনেমাতে প্রথম অনস্ক্রিন জুটি বাঁধছেন সালমান এবং আনুশকা। আর এই জুটিকে বড়পর্দায় দেখতে অনুরাগীদের অপেক্ষার প্রহর আরে সইছে না। সিনেমাতে সালমান ও আনুশকা দুজনকেই দেখা যাবে কুস্তিবিদের চরিত্রে। এরই মধ্যে চরিত্রের স্বার্থে রীতিমতো প্রশিক্ষণও নিতে শুরু করেছেন নায়িকা আনুশকা। সিনেমাটি আগামী ৮ জুলাই মুক্তি পাবে।