ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। জানা গেছে নিহতদের মধ্যে তিন জনই কিশোর।
 
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা তাদের উপর হামলা করার  চেষ্টা করেছিল। আরেকটি পৃথক ঘটনায় আরো এক কিশোরী আহত হয়েছে। এই ঘটনায় কোনো ইসরায়েলি আহত হয়নি। রবিবারের ঘটনার প্রথমটির সময়ে দুই কিশোর উত্তর পশ্চিম তীরের জেনিনে গাড়ির দিকে পাথর ছুড়েছিল দুই কিশোর। নিরাপত্তা বাহিনীর টহল দেয়ার গাড়ি আসার পরে তাদের রাইফেল দিয়ে গুলি করে। জবাবে তাদের পাল্টা গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। জানা গেছে নিহত দুই কিশোরের বয়স ১৫। 
 
এরপরে আরেকটি ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করতে আসলে ১৭ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। তৃতীয় একটি ঘটনায় জেরুজালেমের পুরোনো শহরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে পুলিশ। চতুর্থ আরেকটি ঘটনায় পুলিশকে ছুরিকাঘাতের চেষ্টায় হেবরনে এক তরুণীকে গুলি করা হয় যে কী না গুরুতর ভাবে আহত হয়। 
 
সাম্প্রতিক সময়ে ইসরায়েলিদের উপর বেশ কয়েকটি ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় গত অক্টোবর থেকে এখন পর্যন্ত মাত্র ২৬ জন ইসরায়েলি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনি নিহত হয়েছে ১৬০ জন।বিবিসি।