সিরিয়ায় দাতব্য সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)- এর সাহায্যপুষ্ট একটি হাসপাতালে বিমান হামলায় এক শিশুসহ নয় জন নিহত হয়েছে। সোমবার রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংগঠনটি জানায়, দামেস্কের ২৮০ কিলোমিটার উত্তরে মারেত আল-নুমান এলাকায় এমএসএফ-এর সাহায্যপুষ্ট একটি হাসপাতালে এ হামলা হয়েছে।
হামলার কথা নিশ্চিত করেছেন এমএসএফের এক মুখপাত্র। তবে তিনি প্রাণহানির কথা জানাতে পারেননি। এএফপি