ময়মনসিংহে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে নজরুল মল্লিক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আদালত।
 
সোমবার দুপুর আড়াইটায় ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-বাবুল মল্লিক, আজিজ মল্লিক, লালু মল্লিক, হীরা মল্লিক, জিয়ারুল মল্লিক, আলম মল্লিক, আব্দুল হাই মল্লিক ও মুসা মল্লিক।
 
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর মো. নওজেশ আলী মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
তিনি জানান, ত্রিশাল থানায় ২০০৮ সালের ১ অক্টোবর দায়ের করা এই হত্যা মামলায়  আদালত এ রায় প্রদান করেন। তবে এখন পর্যন্ত আদেশের কপি হাতে না পাওয়ায় তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।