ইন্দোনেশিয়ায় সরকারের একজন মন্ত্রী তার বাড়িতে কয়েকটি মৃত বন্যপ্রাণী সংরক্ষণ করে রাখায় সমালোচিত হওয়াযর পরে তিনি সেগুলো সরকারের কাছে ফেরত দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি এসব প্রাণী মৃত অবস্থায় সংরক্ষণ করে আইন লঙ্ঘন করেছেন।
ইন্দোনেশিয়ার আইনে বিপন্ন প্রাণীকে জীবিত বা মৃত অবস্থায় সংরক্ষণ করে রাখা নিষিদ্ধ। এবং অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। গত সপ্তাহে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী কেহো কোমোলোর সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গেলে তিনি তাদের সামনে এসব মৃত প্রাণী গর্বের সাথে তুলে ধরেন।
এসব প্রাণীর মধ্যে রয়েছে পাঁচটি সুমাত্রা টাইগার এবং দুটো ভালুক। তিনি জানান যে একটি বাঘকে মাত্র গত বছর আনা হয়েছিলো। তারপরই সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এনিয়ে প্রতিবাদের ঝড় উঠে। তারপর তিনি এসব মৃত প্রাণী সরকারি সংগ্রহশালার কাছে তুলে দেন।
ইন্দোনেশিয়ার আইনে বন্যপ্রাণীকে জীবিত বা মৃত সংরক্ষণ করা নিষিদ্ধ কর্তৃপক্ষ বলছে, এসব মৃত প্রাণীকে এখন জাদুঘরে প্রদর্শন করা হবে অথবা গবেষণা কাজে এগুলোকে ব্যবহার করা হতে পারে। কর্তৃপক্ষ বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না কারণ তিনি এসব মৃত প্রাণী ফিরিয়ে দিয়েছেন। ধারণা করা হয় ৫০০ থেকে ৬০০ মতো সুমাত্রান টাইগার রয়েছে। বিবিসি।