বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এখনো নিজেকে আলাদা করে প্রমাণ করতে পারেননি। আর তাই বলিউডে জায়গা করে নিতে এখনো লড়েই চলেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। শুধু পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও লড়াই করে যেতে হচ্ছে এই শ্রীলংকান সুন্দরীকে।
জ্যাকুলিনের প্রেম নিয়ে নানা গুঞ্জন আছে। অধিকাংশের ধারণা, সাবেক প্রেমিক বাহরাইনের রাজপুত্র শেখ হাসান বিন রসিদ আল খালিফার সঙ্গে সব চুকিয়ে পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেম করছেন এই নায়িকা। তবে এই ধারণা ভুল।
আর তার প্রমাণ, সম্প্রতি শুটিংয়ের ফাঁকে শেখ হাসান বিন রসিদ আল খালিফার সঙ্গে তার দেখা করে আসা। শুধু দেখা করাই নয়, প্রাক্তন প্রেমিকের রাজপ্রসাদে কিছুদিন থেকেও এলেন এই অভিনেত্রী। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
জ্যাকুলিন তার পরবর্তী ছবির জন্য আবুধাবিতে জন আব্রাহাম এবং বরুণ ধাওয়ানের সঙ্গে শুটিং করছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি বাহরাইনে চলে যান।