সুপ্রিম কোর্ট সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার আমির উল ইসলাম বলেছেন, ‘সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহমুদদুল ইসলামের মৃত্যুতে আমরা আইন অঙ্গনের একজন নক্ষত্রকে হারালাম।’
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে ইত্তেফাককে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যেসব সাংবিধানিক মামলা হয়েছে সেগুলোতে আইনজীবী ও অ্যামিকাস কিউরি হিসেবে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমির উল ইসলাম। তার মৃত্যুতে আইন অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। যা সহসায় পূরণ হবার নয়। শুধু আইন অঙ্গনই নয় জাতি তাকে যেকোনো সংকটের সময় স্মরণ করবে।’