৪০ হাজার টাকায় এইচপির ব্র্যান্ড পিসি

দেশের বাজারে প্রো ডেস্ক ৪০০ জি৩ এমটি মডেলের এইচপির নতুন ডেস্কটপ কম্পিউটার এনেছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড।
 
৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই ডেস্কটপ কম্পিউটারটি কিনতে খরচ পড়বে ৪০ হাজার টাকা।
 
কম্পিউটারটিতে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই থ্রি ৬১০০ প্রসেসর, ইন্টেল এইচ ১১০ চিপসেট, চার গিগাবাইট ডিডি৪ র‍্যাম, ৫০০ গিগাবাইট সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, এইচডি ৫৩০ মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। সঙ্গে থাকছে ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর।
 
এতে আরও আছে এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কি-বোর্ড এবং ইন্টারনাল স্পিকার।