ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের তৃতীয় সংশোধনী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-র সভায় অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রকল্পটির ব্যয় বেড়েছে প্রায় ৬২৬ কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
একনেকের আজকের সভায় চার হাজার ৯৬১ কোটির মোট নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।