রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৪

রাশিয়ার ইয়ারোস্লভ শহরের আবাসিক ভবনে মঙ্গলবার গ্যাস বিস্ফোরণে অন্তত চার জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর সার্গেই ইয়াস্ত্রিবভ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
এখনও অনেকে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে। পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট নয়।  জরুরি মন্ত্রণালয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় আহত নয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রায় ১৫টি এপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থলে ৫শ ৫০ উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। নিরাপত্তা আইন লঙ্ঘিত হয়েছে কিনা তা জানতে ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।
 
উল্লেখ্য, রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে বড়ো ধরণের গ্যাস বিস্ফোরণে ১০ জন নিহত হয়। এএফপি।